নস্টালজিক কাজল
নস্টালজিক কাজল

অঅ-অ+
রোহিতের ‘দিলওয়ালে’ নায়িকাকে করে তুলল নস্টালজিক। কাজল ফিরে পেলেন তাঁর হারানো অতীত। ‘দিলওয়ালে’ ছবিতে শাহরুখের সঙ্গে আরও একবার স্ক্রিন স্পেস ভাগ করে নিতে চলেছেন কাজল। আর সেই আনন্দের উচ্ছ্বসিত এই নায়িকা জানালেন, “আমি খুবই আনন্দিত শাহরুখের সঙ্গে আরও একবার কাজ করতে পারায়। আমার পুরনো সব কথা মনে পরে যাচ্ছে। শাহরুখের সঙ্গে সেটে কাটানো সেই হাসি-মজার দিন গুলি আবার ফিরে আসবে’। বলিউডের মোস্ট রোম্যান্টিক জুটি শাহরুখ-কাজল। যখনই তাঁরা পর্দায় এসেছেন তখনই বক্সঅফিস সুপার ডুপার হিট। কিন্তু অজয়কে জীবনসঙ্গিনী হিসাবে বেছে নেওয়ার পর থেকে এই জুটিকে পর্দায় প্রায় দেখা যায়নি বললেই চলে। কারণটা অবশ্য মনে করা হয় শাহরুখ-অজয়ের আপসি দুষমনি। তবে আবারও পরিচালক রোহিত শেঠির ক্যামারের ধরা পরতে চলেছে শাহরুখ-কাজল রোম্যান্স। শুধু তাই নয় বলিঅন্দরের খবর, ছবিতে ক্যামিও রোলে থাকবেন স্বয়ং অজয় দেবগান। শাহরুখ কাজল ছাড়াও এই ছবিতে দেখা যাবে বরুণ ধাওয়ান ও কৃতী সোনানকে।
0 comments