শপিং করতে ভীষণ ভালোবাসি : ত্রিধা

By 2:55 AM



শপিং করতে ভীষণ ভালোবাসি : ত্রিধা
অ-অ+
হাতে গোনা কয়েকটা দিন। তারপরই শুরু করবেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে নতুন ছবির কাজ। ত্রিধা বলছেন, ছবিতে আমার যে ওয়ার্ড্রোব, সেখানে আমার পার্সোনাল কালেকশন থেকেও কিছু পরতে পারি। এই একটা লাইন পড়েই এতক্ষণে অনেকে বুঝে গিয়েছেন, এই নায়িকার পোশাক, জুতো, ব্যাগ সবকিছু কেনারই শখ রয়েছে। এককথায় শপোহলিক। ত্রিধা বলছেন, শপিং করতে ভীষণই ভালোবাসি। যেখানেই যাই না কেন, কিছু একটা কিনতে হবে। হয়তো একটা লিপস্টিক। বা একটা ব্যাগ। পছন্দের কিছু কিনলেই মন ভালো হয়ে যায়।
পোশাকের চেয়েও কিনতে ভালোবাসেন জুতো আর ব্যাগ। ত্রিধা বলছেন, আমার একটা পছন্দের ব্র্যান্ড 'স্টিভ ম্যাডেন। আবার পোশাক কেনার জন্য আমার খুব পছন্দের 'ফরএভার টোয়েন্টিওয়ান। হায়দরাবাদ যখন যাই এই ব্র্যান্ডে পোশাক কিনি। অদ্ভুত সুন্দর কালেকশন। কী পকেটফ্রেন্ডলি। স্টিভ ম্যাডেন ব্র্যান্ড বেছে নিতে হলে যেমন ৮০০০ টাকা বাজেট রাখতেই হবে, ফরএওভার টোয়েন্টিওয়ান কিন্তু তা নয়। কারও ৪০০ টাকা বাজেট থাকলেও শপিং করে ফেলতে পারেন।
ক্যাজুয়াল বা পার্টি ড্রেস-এর কালেকশন তৈরি করে ফেলেছেন নায়িকা ইতিমধ্যেই। কিন্তু সে তো নিত্য প্রয়োজনীয়। এর বাইরে কী কিনতে ভালোবাসেন? ত্রিধা বলছেন, পারফিউম কিনতে ভীষণ ভালোবাসি। বেশ কয়েকটা ব্র্যান্ড একান্ত পছন্দের। যেমন ভিক্টোরিয়াস সিক্রেট, এলিজাবেথ আর্ডেন, গেস এর মতো ব্র্যান্ড। বিদেশে গেলেও পারফিউম শপিং করে ফিরি।
কলকাতা শহরে শপিং করা নিয়ে তেমন উত্তেজনা নেই নায়িকার গলায়। তা হলে একান্ত পছন্দের শপিং ডেস্টিনেশন কী? ত্রিধা বলছেন, 'অনেকেই ব্যাংকক-এ শপিং করতে খুব ভালোবাসেন। কিন্তু আমার ভারি পছন্দের দুবাই। সম্প্রতি দুবাইয়ে শপিং মলে কসমেটিক্স স্টোরে গিয়েছিলাম। নাম 'শিফোরা'। পৃথিবীর সেরা সব মেকআপ ব্র্যান্ড এক ছাদের তলায়। দেখে মুগ্ধ হয়ে গিয়েছি।' মেকআপের পাশাপাশি হেয়ার ক্লিপ আর হেয়ার ব্যান্ড কিনতেও বেশ ভালোবাসেন নায়িকা।
তাঁর এই শপিং-এর নেশা দেখে মা কী বলেন আদরের মেয়েকে? ত্রিধা হেসে বলছেন, মা বলেন, সুটকেস হাফ ভর্তি করে বাইরে যেতে। কারণ জানেন, হাফ সুটকেসটা ফুল হয়ে ফিরে আসবে। আজ পর্যন্ত যতবার বাইরে থেকে ফিরেছি, ততবার এক্সট্রা লাগেজ। ওই যে শপিংয়ের নেশা!

You Might Also Like

0 comments